অফিস যাওয়া হোক বা কোনো বিশেষ অনুষ্ঠান—সাজগোজের তালিকায় লিপস্টিক সবসময়ই প্রথম সারিতে থাকে। তবে চিরাচরিতভাবে ঠোঁট রাঙানোর একঘেয়েমি কাটাতে বর্তমানে ফ্যাশন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে এক নতুন স্টাইল, যার নাম ‘হ্যালো লিপস’ (Halo Lips)। প্রখ্যাত মার্কিন রূপটান শিল্পী ও হুডা বিউটির প্রতিষ্ঠাতা হুডা কাত্তানের হাত ধরে এই ট্রেন্ডটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এই কৌশলে ঠোঁট সাজালে আপনার রূপ কেবল খোলাই খুলবে না, বরং তা সঙ্গীকেও করবে মোহাবিষ্ট।
Thank you for reading this post, don't forget to subscribe!কীভাবে সাজাবেন ‘হ্যালো লিপস’?
এই বিশেষ লুকে ঠোঁটকে ত্রিমাত্রিক বা ‘থ্রি-ডি’ আবহ দিতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়:
১. প্রস্তুতি: প্রথমেই পুরো মুখে ফেস পাউডার ব্যবহারের সময় ঠোঁটের চারপাশটা ভালো করে সেট করে নিন। এতে লিপস্টিক ছড়িয়ে যাবে না এবং ফিনিশিং নিখুঁত হবে।
২. আউটলাইন ও কন্টুরিং: একটি ব্রাউন ক্রিম ব্রোঞ্জার এবং সামান্য মোটা ব্রাশ দিয়ে অত্যন্ত সূক্ষ্ম হাতে ঠোঁটের বাইরের দিক বা আউটলাইন ড্র করুন। এরপর উপরের ঠোঁটের ‘V’ অংশটি হালকা কন্টুর করে নিন, যা ঠোঁটকে আরও ভরাট ও স্টাইলিশ দেখাবে।
৩. শেডিংয়ের খেলা: ‘হ্যালো লিপস’-এর প্রধান বৈশিষ্ট্য হলো রঙের সঠিক ব্যবহার। উপরের ঠোঁটে হালকা রঙের কোনো লিপস্টিক লাগান। এর বিপরীতে নিচের ঠোঁটে ব্যবহার করুন তুলনামূলক গাঢ় শেডের লিপস্টিক। এই বিপরীতধর্মী শেডই ঠোঁটে একটি মায়াবী গভীরতা তৈরি করে।
৪. গ্লসি টাচ: সবশেষে উপরের হালকা শেডের লিপস্টিকের ওপর সামান্য লিপ গ্লস লাগিয়ে নিন। তবে খেয়াল রাখবেন গ্লস যেন খুব বেশি হয়ে না যায়। এতেই আপনি পাবেন সেই কাঙ্ক্ষিত ‘পাউটি’ এবং ‘হ্যালো’ লুক।
অল্প সময়ে নিজেকে ভিড়ের মাঝে অনন্যা করে তুলতে এই মেকআপ কৌশলটি অসাধারণ। বিশেষ করে প্রিয়জনের কাছাকাছি আসার মুহূর্তগুলোতে আপনার এই মোহময়ী ঠোঁটসজ্জা কাজ করবে চুম্বকের মতো। নতুন বছরের পার্টি বা ডেট নাইটে নিজেকে একটু অন্যভাবে মেলে ধরতে আজই ট্রাই করে দেখতে পারেন এই গ্লোবাল ফ্যাশন ট্রেন্ড।